সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Apr 28, 2026 - 18:09
 0  8
সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনাসভা, স্বাস্থ্য পরীক্ষা কর্মসুচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৭টায় জেলা জজ আদালত চত্বর থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় একই স্থানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ^াস, সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুস সালাম, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার বিশ^াস, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমূখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় জেলা জজ কোর্টের বিচারকগণ, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইড কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গরিব ও অসহায় মানুষদের আইনি পরামর্শ ও সহায়তা দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। এসময় তিনি এই সেবাকে তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়া দিবসটি উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় জেলা জজ কোর্ট চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।## ২৮.০৪.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow