সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

Apr 22, 2026 - 22:24
 0  7
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গেড়াখালি ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং তলুইগাছা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ও মজুমদারের খাল নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরা পোতা নামক ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লক্ষ ১৯ হাজার ৪৫০ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।## ২২.০৪.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow