টাঙ্গাইলে হেযবুত তওহীদ নারী বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Jul 19, 2025 - 02:12
 0  82
টাঙ্গাইলে হেযবুত তওহীদ নারী বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে “তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা হেযবুত তাওহীদ নারী বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

টাঙ্গাইল জেলা হেযবুত তাওহীদের নারী সম্পাদক শরীফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদাহ পন্নী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে একদিকে ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে নারীদেরকে ঘরবন্দি করা হচ্ছে, আরেকদিকে পশ্চিমা ভোগবাদী জীবনদর্শনের প্রভাবে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে। অথচ চৌদ্দশ বছর আগে ইসলাম নারীদেরকে উপহার দিয়েছিল একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা।

রাসুলুল্লাহ সঃ নারীদেরকে সমাজের প্রতিটি কাজে অংশ নেয়ার সুযোগ যেমন দিয়েছিলেন, পাশাপাশি তাদের অধিকার এবং সম্মানও নিশ্চিত করেছিলেন।” রুফায়দাহ পন্নী বলেন, “আল্লাহর বিধান অনুযায়ী মানবজীবন পরিচালিত হলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে। এজন্য আল্লাহর তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর ভারসাম্যপূর্ণ এই ব্যবস্থা গড়ে তুলতে নারীদেরকেও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগ হেযবুত তাওহীদের সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাসিমা আক্তার, জামালপুর জেলা নারী সম্পাদক ফরিদা পারভিন, মির্জাপুর নারী সম্পাদক হাবিবা জান্নাত, টাঙ্গাইল সদর উপজেলা নারী সম্পাদক শারমিন আক্তার, কালিহাতী উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার, মির্জাপুর সহকারী নারী সম্পাদক জেসমিন আক্তার, বাসাইল উপজেলা নারী সম্পাদক মেহেরুনেসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসেলা ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow