মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা 

Apr 22, 2026 - 20:29
 0  4
মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা 

মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি::;;

মিরসরাইয়ে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
জাতীয় গোয়েন্দা সংস্থা ( এনএসআই)  এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


বুধবার ( ২২ এপ্রিল) বিকালে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মিরসরাই সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, মিরসরাইয়ের বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের তেল না দিয়ে  অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে মর্মে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের অনুমতি ক্রমে অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়। এতে অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটে অবস্থিত মেসার্স এ.এস অয়েল এজেন্সি ও সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি চোরাকারবারী নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তারই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow