মীরসরাই পৌরসভার বটতলে বিধবা বৃদ্ধার ঘরে চুরির ঘটনা

Nov 19, 2025 - 18:16
 0  25
মীরসরাই পৌরসভার বটতলে বিধবা বৃদ্ধার ঘরে চুরির ঘটনা

মীরসরাই সংববাদদাতাঃ
মীরসরাই পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বটতল এলাকায় গতরাতে হাজি সোলায়মান মেম্বার বাড়িতে নি:সন্তান বিধবা বৃদ্ধা সালেহা বেগমের ঘরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় সালেহা বেগম বাড়িতে না থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সকালে বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে দেখেন—আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। চোরের দল পুরো ঘর এলোমেলো করে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃদ্ধা সালেহা বেগমের পরিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী হাজি এনায়েত উল্লাহ বটতল মসজিদের জমিদাতা ছিলেন এবং মিরসরাই থানা মসজিদের জমিদাতা হিসেবেও এলাকায় পরিচিত।

ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow