শিক্ষার্থীদের সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রচারণা

Nov 19, 2025 - 19:10
 0  46
শিক্ষার্থীদের সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রচারণা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা চালানো হচ্ছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনারোধে গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা ও সড়ক নিরাপত্তামূলক প্রচারনা অনুষ্ঠিত হয়। 
উক্ত প্রচারণা সভায় এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন প্রমুখ।  

প্রচারণা সভায় বক্তরা উপস্থিত ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। প্রচারণা সভা শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow