সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত

Nov 24, 2025 - 16:49
 0  22
সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে সোমবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়।


এতে সুন্দরবন রেজিমেন্টে ২১ বিএনসিসি ব্যাটেলিয়ন, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবুলিয়া জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রীরা উক্ত ট্রেনিং ও মহড়ায় অংশগ্রহণ করে। 
ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়ায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, প্লাটুন কমান্ডার বিএনসিসি ও সেকেন্ড লেঃ মোঃ ছানোয়ার হোসেন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ রাশেদ হোসেন, সিইউও মোঃ জাকারিয়া ফাহাদ্দিছ প্রমুখ। 
ট্রেনিং ও মহড়া থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে দুর্যোগকালীন সময়ে বাসা বাড়িতে আগুন লাগলে তা কিভাবে নিভাতে হয় এবং সম্প্রতি সময়ে ভূমিকম্প থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় ও মহড়া প্রদর্শন করা হয়।##
২৪.১১.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow