গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি‘র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

Nov 24, 2025 - 16:55
 0  23
গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি‘র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের। র‌্যালিটি হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এম. এম. এ আবু জায়েদ বিন গফুর।
এসময় আরো বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম সরোয়ার, সদস্য ও নবজীবন পলিটেকনিক এর সাবেক অধ্যক্ষ প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শেখ আব্দুল আলিম, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এর সভাপতি আনিছুর রহমান পলাশ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌশলী ফারুকুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু নাঈম প্রমুখ। 
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তিনি এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।##
২৪.১১.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow