জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের  সংবাদ সম্মেলন

Mar 30, 2026 - 15:36
 0  5
জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের  সংবাদ সম্মেলন

জামালপুরের বেলটিয়া পুলিশ লাইন রোড সংলগ্ন পলিশা গ্রামে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ) দুপুরে বেলটিয়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন ও মোতালেব হোসেন। 

এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত পারিবারিক বিরোধের জেরে স্থানীয় কবীর গং ইচ্ছাকৃতভাবে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দেয়াল নির্মাণ ও বালু ফেলে গত ৭ দিন যাবত  সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে। এতে করে ওই এলাকার ২০ টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অবরুদ্ধ রাস্তার ভেতরে একটি মসজিদ থাকায় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হলেও মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে যেতে পারছেন না। সরকারি নকশায় অন্তর্ভুক্ত একটি রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জনসাধারণের চলাচলের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা অবমুক্ত করার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।


মেহেদী হাসান 

জামালপুর। 

৩০-০৩-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow