মাদারীপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
মাদারীপুর প্রতিনিধি পবিত্র ঈদ উপলক্ষে মাদারীপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে কালকিনি উপজেলা ও পৌরসভার নিম্নআয়ের মানুষের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়। আজ শুক্রবার সকাল থেকে কালকিনি পৌর অফিস প্রাঙ্গণে পৌরসভার ৪৬২৫ ও ১৪০৮ জন মোট ৬০৩৩ জন সুবিধা ভোগীদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করেন ,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহাবুব হোসেন, কালকিনি পৌরসভার পৌর প্রকৌশলী রাকিব হাসান, পৌর প্রধান সহকারী ইস্রাফিল সরদার সহ অন্যান্যরা। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ঈদের আগে সরকারি এই সহায়তা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
What's Your Reaction?