মাদারীপুরে মাদ্রাসা-এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

Mar 13, 2026 - 11:21
 0  24
মাদারীপুরে মাদ্রাসা-এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মাদারীপুর প্রতিনিধি  মাদারীপুরে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুর বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা দুর্যোগ ও ত্রাণ দপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসা থেকে আগত প্রতিনিধিদের কাছে উন্নত মানের এসব খেজুর হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, অফিস সহকারী শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow