মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরেপড়া রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Dec 8, 2025 - 17:01
 0  18
মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরেপড়া রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাচ্ছু পাটোয়ারী,মীরসরাই প্রতিনিধিঃ
​‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও ঝরেপড়া রোধকল্পে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সকালে মীরসরাই উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সোমাইয়া আক্তার।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোহাম্মদ সহিদুল আমিন ভূঁইয়া, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, মীরসরাই।
জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মীরসরাই।
জনাব রেজাউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মীরসরাই।


​এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ.কে.এম. ফজলুল হক।
​সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আগামীর স্মার্ট ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বক্তারা বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানো এবং ঝরেপড়া রোধে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
​উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow