মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
আজকের পদক্ষেপ, আগামীদিনের ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য ধারন করে মাদারিপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা। আজ রবিবার সকালে কালকিনি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলড্রেন ওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইশরাত আজমেরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কালকিনি উপজেলা বিএনপির নেতা কর্মীরা। নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক, প্রতিষ্ঠিা হোন ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ ব্যাবস্থা এ অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
What's Your Reaction?