মাদারীপুর পৌর মেয়র প্রার্থী এ্যা. জামিনুর হোসেন মিঠু

Feb 28, 2026 - 22:54
 0  19
মাদারীপুর পৌর মেয়র প্রার্থী এ্যা. জামিনুর হোসেন মিঠু

মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর জজ কোর্টের সিনিয়র উকিল  এ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু মাদারীপুর পৌরসভার একজন সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। আজ শনিবার বিকেলে মাদারীপুর লেকপার একটি হোটেলে মাদারীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদারীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন। নাগরিক সেবা ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু আরও বলেন, নগরবাসীর যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব মনজুরুল ইসলাম শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মী ও বিএনপির নেতা কর্মীরা ইফতার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow