মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমিনের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ 

Oct 22, 2025 - 13:19
Oct 22, 2025 - 13:22
 0  41
মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমিনের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ 

বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃমিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং কাটাছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনগণের মাঝে ৩১ দফা রাষ্ট্র বিনির্মানে নতুন বাংলাদেশ গঠন কল্পে সাধারণ জনগণের মাঝে  লিফলেট বিতরণ করা হয়।২০ অক্টোবর সোমবার রাতে বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম ১ মিরসরাই উপজেলা সংসদীয় আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিনের  সমর্থনে দলের ৩১,দফা রাষ্ট্র বিনির্মানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন.মিরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি  ও সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। মোঃ দিদারুল আলম দিদার সদস্য মিরসরাই উপজেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি। ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির বর্তমান সদস্য  বীর মুক্তি যোদ্ধা শাহজাহান কবির, নুরুল আলম সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মিরসরাই উপজেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ অহিদুল আলম সাবেক সভাপতি ৩ নং  ওয়ার্ড বিএনপি, ছাত্র দল নেতা সাকিব, ছাত্র দল নেতা বাদশা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।  


পরবর্তীতে  সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা মন্ডপ গুলোতে আর্থিক অনুদান দেন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৩১ দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আলোক পাঠ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি থেকে ধানের শীষ প্রতীক এর প্রার্থীকে বিজয়ী করার জন্য সবার সম্মিলিত সকল ধর্ম বর্ম নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow