সাশ্রয়ের বার্তা নিয়ে লীড মার্কেটিং বিডি'র সাথে মাঠে নামছেন মুনমুন

Feb 28, 2026 - 02:42
 0  69
সাশ্রয়ের বার্তা নিয়ে লীড মার্কেটিং বিডি'র সাথে মাঠে নামছেন মুনমুন

নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে পৌঁছে দিচ্ছে লীড মার্কেটিং বিডি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়িকা মুনমুন

সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লীড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক আয়োজনে লীড মার্কেটিং বিডি ও মুনমুন আহমেদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদকর্মী সহ লীড মার্কেটিং বিডি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাল, ডাল, আটা, ময়দা, সুজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। প্রচলিত ব্যবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে ডিলার, পরিবহন, খুচরা বিক্রেতা ও বিজ্ঞাপনসহ একাধিক মধ্যস্থতার ধাপ অতিক্রম করতে হয়। লীড মার্কেটিং বিডি এই মধ্যবর্তী ধাপগুলো সীমিত করে সরাসরি কোম্পানি থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দিচ্ছে। ফলে ভোক্তারা প্রায় ১০ থেকে ২০ শতাংশ কম মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিত্রনায়িকা মুনমুন আহমেদ বলেন, 'লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আমরা শিল্পীরা সবসময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারি না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব, এ কারণেই আমি লীড মার্কেটিং বিডির সঙ্গে যুক্ত হয়েছি।'

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস. এম. সোলায়মান হোসাইন বলেন, '২০১৬ সাল থেকে আমরা মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। লীড মার্কেটিং বিডির মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছি। ইতোমধ্যে দেশের ৪৬টি জেলায় আমাদের সেবা বিস্তৃত হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।'

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে লীড মার্কেটিং বিডি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।