নিজের কণ্ঠ, নিজের সুর: স্বপ্নের পথে হাঁটছেন রনি

Oct 11, 2025 - 21:47
 0  83
নিজের কণ্ঠ, নিজের সুর: স্বপ্নের পথে হাঁটছেন রনি

গোপালগঞ্জের সমাজকর্মী ও সাংবাদিক আজিজুর রহমান রনি (এ.আর. রনি) এখন সংগীতপ্রেমীদের কাছে নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন, গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল রনির। স্কুলজীবনে স্বপ্ন দেখতেন, নিজের লেখা গান নিজের সুরে গাইবেন। ব্যস্ত জীবনের ফাঁকেও সেই স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন তিনি।

যেখানে নেই উন্নত কোনো রেকর্ডিং স্টুডিও বা আধুনিক বাদ্যযন্ত্র, সেখানেই ছোট্ট একটি ঘরকেও রনি বানিয়েছেন তার সুরের কারখানা। নিজের লেখা ও সুর করা দুটি গান ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। গোপালগঞ্জ ডিভার্সিটি স্টুডিও থেকে প্রকাশিত ‘সোনা বন্ধু পর করিয়া গেছে আমায় ছেড়ে’ এবং গোপালগঞ্জ মিডিয়া সেন্টার (জিএমসি) থেকে প্রকাশিত ‘পাখি আসবে না আর ফিরে’ এই দুটি গান প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

তার গানের কথায় যেমন থাকে গভীর ভাব, তেমনি সুরে মিশে থাকে আত্মিক স্পর্শ। কখনও বিরহ, কখনও ভালোবাসা, আবার কখনও ভিন্ন এক রোমান্টিকতার আবেশ। শ্রোতারা বলছেন, রনির কণ্ঠে একধরনের সহজাত মায়া আছে যা শুনলেই মন ছুঁয়ে যায়।

সাংবাদিকতা ও সমাজসেবার পাশাপাশি এখন সংগীতকেই নিজের ভালোবাসা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের লেখা ও সুর করা গান দিয়ে দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করাই এখন তার লক্ষ্য।

রনি বলেন, ‘গোপালগঞ্জে উন্নত প্রযুক্তি না থাকলেও মন চাইলে স্বপ্ন থেমে থাকে না। আমি চাই, আমার গান মানুষের মনে থেকে যাক, এইটুকুই স্বপ্ন।’


আগামীতে উন্নত প্রযুক্তির সহায়তায় নতুন নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে এআর রনির। স্থানীয় সংগীতাঙ্গনের অনেকেই বলছেন, গোপালগঞ্জের এই তরুণ সুরকারের হাত ধরেই হয়তো তৈরি হবে নতুন এক সংগীতধারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।