একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন, ---মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসনের এমপি আব্দুল খালেক

Feb 25, 2026 - 18:51
 0  16
একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন, ---মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসনের এমপি আব্দুল খালেক

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-২ (সদর+দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার প্রতিটা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি ও সহযোগিতা চাই। মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রুপান্তর করা সম্ভব। 
বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে ও এসিল্যান্ড মোঃ বদরুদ্দোজার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলারকৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, হাবিবুর রহমান, মাওলানা আব্দুস সবুর প্রমুখ। এসময় প্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।##

২৫.০২.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow