মীরসরাইয়ে আবুর উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
বাচ্ছু পাটোয়ারী কমল,মীরসরাই(চ্ট্টগ্রাম)প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৬নং ইছাখালী ইউনিয়ন এর ১নং ওর্য়াড অন্তগর্ত ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয় এ শিক্ষার্থী শিক্ষকগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপস্থিত ছাএ/ছাএীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আবুরহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যার্টনী ডেপুটি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
কুইজে বিভিন্ন মজার ও চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল যা শিক্ষার্থীদের দ্রুত চিন্তা ও বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজনটি প্রাণবন্ত এবং শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয়। কুইজ শেষে সকল অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আবুরহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসিমা আক্তার,সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ,জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর,ছাত্রশিবির জোরারগঞ্জ আর্দশ থানা সভাপতি জাহিদুল ইসলাম,সেক্রেটারী সাকিবুল হাসান,মীরসরাই উপজেলা আহবায়ক ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তারেক আজিজ,৬নং ইউনিয়ন জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মো: এরফান উল্যাহ,ইউনিয়ন আর্দশ শিক্ষক ফেডারেশন সভাপতি নুরের ছাপা,ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আব্দুল্লাহ আল নোমন,ইউনিয়ন যুব বিভাগ সহ সভাপতি মীর হোসেন রাহাত,ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনোয়ারুল আজিম,১নং ওর্য়াড সেক্রেটারী মঞ্জুরুল আলম,আবুরহাট বাজার ইউনিট সভাপতি আরিফুল ইসলাম,আবুরহাট উচ্চ বিদ্যালয় কমিটির অভিবাবক সদস্য মঈন উদ্দিন।
What's Your Reaction?