আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন বারপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...
সৈকত বাড়ৈ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় প্রাণবন্ত এক মিলনমেলায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আমজাদ হোসেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা হলে তাদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে। তারা এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীহার রঞ্জন বিশ্বাস। এসময় সহকারী শিক্ষকবৃন্দ—সুভাষ চন্দ্র বাড়ৈ, মৃনাল কান্তী বাড়ৈ, আরতী বাড়ৈ , দীপিকা হালদার, রঞ্জন কুমার বাড়ৈ, আফরোজা খানম ও সুইটি বেপারী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদল-এর সহ-সভাপতি তপন সরকার বিন্দু, বাবু রবীন্দ্রনাথ সরকার এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রীড়া পর্বে দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রতিযোগিতামুখর ও উপভোগ্য। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেয়। পরবর্তীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়। অভিভাবক ও উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সার্বিকভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন
What's Your Reaction?