কিশোরগঞ্জে পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
শাহ সারওয়ার, কিঃ প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন। এসব আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গেছে।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী,কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ২৩৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। মাজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের রিক্শা প্রতীকের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন ২৪৬৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। অ্যাডভোকেট জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়ী পাল্লা প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক ১২০২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। ড. এম ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২২৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়ী পাল্লা প্রতীকের প্রার্থী ডা. কর্নেল (অব.) জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২২২ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ২৩৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়ী পাল্লা প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ২৩৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের রিক্শা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।
অপরদিকে, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী ১৩০৯৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে ৭৯ হাজার ২১০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রতীক নিয়ে সৈয়দ এহসানুল হুদা হেয়েছে ৬৬ হাজার ১১৮ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন সংশ্লিষ্টদের আশা, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
What's Your Reaction?