জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oct 16, 2025 - 08:47
 0  47
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের আজাদ ট্রেড সেন্টারে একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ এর সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হল বাপ্পা,জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন ও সদর উপজেলা হেযবুত তওহীদ এর সভাপতি সুলতান মাহমুদ মেহেদী। এসময় বক্তারা বলেন,মানবরচিত বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই চলমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে। মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করছে হেযবুত তওহীদ। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মেহেদী হাসান জামালপুর। ১৫-১০-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow