এক ভোট, এক সিদ্ধান্ত, এক ভবিষ্যৎ
আজ ১২ ই ফেব্রয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে একজন মিডিয়া ব্যাক্তিত্ব তরণ চলচ্চিত্র প্রযোজক আশিকুর রহমান বলেন, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের শেকলেই কেটে যাবে আরও কয়েকটি প্রজন্ম, ঠিক তখনই তরুণ প্রজন্ম উচ্চারণ করেছিল প্রতিবাদের ভাষা— “We Revolt”। সেই কণ্ঠস্বরই আজ রূপ নিচ্ছে নাগরিক সিদ্ধান্তে, ভোটের শক্তিতে।
দেশের ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটারের একটি বিশাল অংশ দীর্ঘ সময় ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই বাস্তবতা বদলানোর সময়। এই নির্বাচন কেবল একটি সরকার গঠনের প্রক্রিয়া নয়; এটি ১৭ বছরের নীরবতার জবাব, অবদমিত কণ্ঠের প্রকাশ।
এবার একই দিনে অনুষ্ঠিত হবে দুটি ভোট। তাই ভয় বা সংশয়ের জায়গা নয়, প্রয়োজন আত্মবিশ্বাস। ভোটকেন্দ্রে গিয়ে নিজের বিবেক, বুদ্ধি ও প্রত্যাশার আলোকে সিদ্ধান্ত নেওয়াই হোক নাগরিক দায়িত্ব। পছন্দের প্রার্থীকে ভোট দিন, আর যদি সংস্কার চান— গণভোটে “হ্যাঁ” সিল দিয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন।
এই ভোট হোক আনন্দের, হোক গর্বের। বিশেষ করে নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণেই নির্বাচনের দিনটি হয়ে উঠতে পারে উৎসবমুখর ও প্রাণবন্ত। গণতন্ত্রের শক্তি তখনই পূর্ণতা পায়, যখন জনগণ নিজেই তার দায়িত্ব নেয়। দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি এখন আপনার হাতেই।
What's Your Reaction?