সাভার ধানের শীষের গণসংযোগ
খলিল, সাভার
সোমবার বিকেলে সাভারের প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শন করে ধানের শীষের ভোট চাওয়া ও ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান সম্পর্কে বুঝানো হয়েছে সেই সাথে ধানের শীষের মিছিল করা হয়েছে । গণসংযোগ ও মিছিলে সাভার পৌর বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লার নেতৃত্বে সাভার পৌর বিএনপির নেতা জসিম উদ্দিন সহ সাভারের বাংলাদেশ জাতীয় বাদি দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত জনগণ উপস্থিত ছিলেন। গণসংযোগটি বিকাল থেকে শুরু করে বাদ মাগরিব শেষ করা হয়েছে। এসময় সাভার পৌর বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন এতোদিন যারা বিভিন্ন ভাবে মানুষের ধারে ধারে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করেছে তাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা সহ ভোট প্রদান সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
What's Your Reaction?