জেলা জামায়াত এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী' র আমীর ডাঃ শফিকুল ইসলাম এর আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
২ ফেব্রুয়ারী ২০২৬ ( সোমবার)১১টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া জেলাকার্যালয় সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম এর সন্চালনায় মূলবক্তব্য উপস্থাপন করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াত এর আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, ঢাকা মহানগর জামায়াতের নেতা ও কিশোরগঞ্জ জেলা ছাএ শিবিরের সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জ্বল , জেলা ছাএ শিবিরের সভাপতি হাসান আল মামুন।
সংবাদ সম্মেলনে ৩ ফেব্রুয়ারী ( মংগলবার)৯ টায় ১১ দলীয় জোট নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুল ইসলাম কিশোরগঞ্জ -২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী সহ ৬ টি আসনের ১১ দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জামায়াত আমীরের বক্তব্য ঘিরে কিশোরগন্জের ১৩ উপজেলা সহ নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া,নেএকোণা, ময়মনসিংহ, হবিগন্জ জেলা সমূহের ৪০ টি উপজেলার প্রায় দুইলক্ষ জামায়াতের নেতা কর্মী ও সমর্থক এ সভায় নিজ উদ্যোগে উপস্থিত হয়ে জামায়াত আমীর এর বক্তব্যে ভবিষ্যত দিক নির্দেশনা নিবেন বলে স্হানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
What's Your Reaction?