জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় অধিক নরজদারি মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় অধিক নরজদারি ও তৎপরতার মাধ্যমে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখাসহ জনমনে আস্থা বৃদ্ধি ও ভয়ভীতিহীন ভোট প্রদানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় অধিক তৎপরতায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। এছাড়াও নির্বাচনকালীন জনসাধারণের চলাচল, আচার-আচরণ, আইন-কানুন ও নির্বাচনী আচরণ বিধিমালার প্রেক্ষিতে সকলকে সচেতন করার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিং ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। এলাকায় সহিংসতা প্রতিরোধ, জনমনে আস্থাবৃদ্ধি ও যেকোনো ধরনের নাশকতা রোধে কার্যকর আধিপত্য বিস্তারের জন্য কে-৯ ডগ স্কোয়াডসহ বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ তল্লাশী কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান আরো জানান, দেশের জনগনের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।## ০৩.০২.২৬
What's Your Reaction?