শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Jan 6, 2026 - 22:29
 0  19
শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিকারমঙ্গল সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করা হয়। পরে স্থানীয় বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন শরীফ, বিভিন্ন মাদ্রাসায় শুকনা খাদ্য, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গরিব অসহায় পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন অঞ্চলের মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অত্র এলাকার মানুষদের খাবার খাওয়ানো হয়। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ভার প্রাপ্ত সভাপতি রিয়াজ বেপারীর সভাপতিত্বে ও মনির হোসেন বেপারী ও কাজী রায়হান এর সঞ্চালচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক কালকিনি শাখা ব্যাবস্থাপক আসাদুজ্জামান শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা সেলিম রেজা, উপদেষ্টা শিক্ষক গোলাম কিবরিয়া,উপদেষ্টা লোকমান বেপারীর, উপদেষ্টা আনিস বেপারী, সহসভাপতি আমিনুল ইসলাম সুমন, খোকন হোসেন, যুগ্নসাধারন সম্পাদক মনির হোসেন সরদার, শিকার মঙ্গল ইউপি শাখার সভাপতি আবু নাঈম, কয়ারিয়া ইউপি শাখার সভাপতি বশির উল্লাহসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow