খালেদা জিয়ার মৃত্যুতে মিরসরাইয়ে শোকের ছায়া

Dec 30, 2025 - 19:45
 0  19
খালেদা জিয়ার মৃত্যুতে মিরসরাইয়ে শোকের ছায়া

বাচছু পাটোয়ারী,মীরসরাই প্রতিনিধিঃবিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও।বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত।মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, বেগম জিয়া ১৯৯৬ সালে মিরসরাই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন। তিনি অনেকবার মিরসরাই এসেছেন। জাতির বড় প্রয়োজনের সময়ে তাকে হারালাম। তবে এই দেশ ও জাতি যতদিন থাকবে, মানুষ তাকে ততদিন মনে রাখবেন।চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘ আমরা আজ থেকে অভিভাবকহীন হয়ে গেলাম। বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার আপসহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সঙ্কটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তার ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করল।’তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।মঙ্গলবার সকালে ঢাকায় এভারকেয়ার হাসপাতালের ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিরবিদায় নেন তিনি। এদিন সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান চিকিৎসকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow