গোপালপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Dec 30, 2025 - 19:46
 0  20
গোপালপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালপুর টাঙ্গাইল সংবাদদাতাঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা (৩য় প্রান্তিক মূল্যায়ন) এর ফলাফল প্রকাশ ও প্রাক্তন দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী মোঃ চান মিয়া  ও মেডিকেল কলেজে ভর্তির চান্স  পাওয়া শিক্ষার্থী মুশফিকা রহমান এই দুই প্রাক্তন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান। অন্যান্যদের  মধ্যে আরো বক্তব্য রাখেন  খঃ নাজিম উদ্দীন, খঃ হেলাল উদ্দিন ( মাখন), মোঃ আঃ খালেক, আঃ বাছেদ, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 


এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সাফল্য বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে ফলাফল প্রকাশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow