কুয়াকাটায় পশ্চিম বেড়িবাঁধ সড়ক নির্মাণে বালুর বদলে মাটি ব্যবহার

Aug 14, 2025 - 19:30
 0  82
কুয়াকাটায় পশ্চিম বেড়িবাঁধ সড়ক নির্মাণে বালুর বদলে মাটি ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা ॥

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতসংলগ্ন পশ্চিম বেড়িবাঁধ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নকশা অনুযায়ী সড়কের সাব-বেস নির্মাণে বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে মাটি ফেলা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা থেকে লেবুর বন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। এর মধ্যে কিছু অংশের সাব-বেসে বালুর পরিবর্তে কাদা-মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া বেস কোর্সে ব্যবহৃত ইটও নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, নিম্নমানের এসব কাজে সড়কের স্থায়িত্ব কমে যাবে এবং বর্ষা মৌসুমে দ্রুত ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান বলেন,
“বালুর জায়গায় কাদা-মাটি ব্যবহার করা হচ্ছে—এ বিষয়ে আমি অবগত নই। তবে বিষয়টি এখনই খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow