সুফিয়া- মান্নান গণ গ্রন্হাগারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাহ মোহাম্মদ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদরের কামালিয়ার চর গ্রামে বিকালে সুফিয়া - মান্নান ফাউন্ডেশন ও গণ গ্রন্হাগার এর উদ্যোগে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সদ্যনির্মিত গণ পাঠাগার ভবনের উদ্বোধনী , উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুফিয়া- মান্নান ফাউন্ডেশন ও গণ গ্রন্হাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোবারক হোসেন (সুমন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সরকারী গণগ্রন্থাগার কিশোরগঞ্জ এর লাইব্রেরিয়ান মোঃআজিজুল হক। প্রধান আলোচক ছিলেন সুফিয়া -মান্নান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান। বিশেষ মেহমান ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণ গ্রন্হাগার কিশোরগঞ্জ এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন। সভায় অংশগ্রহণকারী অতিথি বৃন্দকে ক্রেষ্ট প্রদান করেন পাঠাগার কর্তৃপক্ষ।এলাকার বিভিন্ন বয়সী লোকজন ও পাঠাগার কর্মী সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
What's Your Reaction?