মাদারীপুরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

Nov 10, 2025 - 13:37
 0  42
মাদারীপুরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে বিরুদ্ধে। সোমবার রাত ১টা সময় শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১নটার দিকে মতি মিয়াকে কোদাল দিকে কুপিয়ে ও আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক।এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে আটক করে। ওসি রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow