মাদারীপুরে মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

Nov 10, 2025 - 13:32
 0  29
মাদারীপুরে মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মাদারীপুরের আয়োজনে ও কালকিনি উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় কালকিনি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কালকিনি উপ-জেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে এমএসটিএল কর্মসূচির আওতায় "মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রায়হান কবীর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসরাত জাহান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow