মুচিবাড়ির কোনা বাজারে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
সাদির হোসেন রাহিম, স্টাফ রিপোর্টার।।
তজুমদ্দিন উপজেলার প্রাণকেন্দ্র মুচিবাড়িরকোনা বাজারে এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুচিবাড়ির কোনায় মেসার্স সৈকত হাওলাদার ট্রেডার্সের মালিকানাধীন এজেন্ট ব্যাংকটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ভোলা জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন(উত্তর)বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম নীরব পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উদ্যোক্তা সৈকত হাওলাদার, হিরণ হাওলাদার, মোঃ রফিক, এমরান সহ বাজারের ব্যবসায়ী, গ্রাহক ও আগত অতিথিবৃন্দ।
What's Your Reaction?