কিশোরগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
শাহ মোহাম্মদ সারু।
জুলাই সনদসহ ৬দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কার্যালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে (১২ অক্টোবর) রোববার দুপুরে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার স্হানীয় প্রতিনিধি দল জেলা প্রশাসক কিশোরগঞ্জ এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান তা গ্রহণ করেছেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্ সহ জেলা শাখার সহ সভাপতি মো. মুজিবুর রহমান, হাফেজ মাওলানা মুফতি শহীদুল্লাহ্ খান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
What's Your Reaction?