বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরী খালে মৎস্য সম্পদ রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ১০০০ মিটার। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা। পরে উপস্থিত সকলের সামনে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. সাইদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, হাবলা ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, "দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধ করতেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" মোহাম্মদ নাসির মিয়া বাসাইল, টাঙ্গাইল ১৭/০৬/২০২৬ ০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?