পূজার বিশেষ নিরাপত্তায় কিশোরগঞ্জ সমাজসেবা

Oct 2, 2025 - 02:37
 0  60
পূজার বিশেষ নিরাপত্তায় কিশোরগঞ্জ সমাজসেবা

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ। মানবিক মূল্যবোধকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরশহর এলাকায় পুলিশ প্রশাসনের পাশাপাশি এবার সার্বিক নিরপওা সহ অন্যান্য দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন শহর সমাজসেবা কার্যালয়।

কিশোরগঞ্জ শহর এলাকায় ৩৮ টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে।এ সকল পূজা মন্ডপে পুজারী ও দর্শনার্থীদের পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমাজসেবায় কর্মরত কর্মকর্তা,কর্মচারী,  সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সমন্বয়ে মোট ৭ টি গ্রুপে ৩৮ জন কর্মী  সরাসরি দায়িত্ব পালন করছেন। সমাজসেবা কর্মকর্তা  সিদ্দিকুর রহমান এতে তত্বাবধানকারী হিসেবে নেতৃত্ব প্রদান  করছেন। উক্ত দপ্তরের ৩৮ জন দক্ষকর্মীর পূজার নিরাপত্তা কর্যক্রমে হিন্দু ধর্মাম্বলীরাও ইতোমধ্যে সন্তোষ প্রকাশ করেছেন। বিন্নগাও হিরালাল পূজা মন্ডপের সভাপতি অজিত কুমার জানান সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি পূজার নিরাপত্তা কর্মসূচী দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য গত বছর থেকে সারাদেশে সমাজসেবা অধিদপ্তর দূর্গাপূজায় তাদের নিজস্ব ব্যবস্হাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow