শেরপুরের প্রস্তাবনা  বাতিল ও ইউনিয়ন ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

Jun 14, 2026 - 23:18
 0  12
শেরপুরের প্রস্তাবনা  বাতিল ও ইউনিয়ন ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, ছাত্রদল নেতা আরেফিন সোহাগ, শ্রমিক দল নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমানসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আয়নাপুর এলাকায় ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন, যা ইউনিয়নের শেষ গ্রাম নওকুচি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবি জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow