মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার এক
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান সহ ধ্বংসাত্মক কর্মকান্ডের অপরাধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায় গত ২২ সেপ্টেম্বর সোমবার আনুমানিক রাত আটটার সময় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকায় একটি মশাল মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান করে এবং ধ্বংসাত্মক কার্যক্রম চালায়।বিষয়টি পুলিশের নজরে আসলে তারা অভিযান চালায় এবং পুলিশের উপস্থিতি টেট পেয়ে মিছিলে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আজ ভোররাতে অভিযান চালিয়ে মিছিলের নেতৃত্বকারী সরদার শাফায়েত ইভান (১৯) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। তাকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় কালকিনি থানায় দায়েরকৃত মামলা নং-১২ গ্রেফতার দেখানো হয়। জানাজা তিনি একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
এ বিষয়ে কালকিনি থানার (ওসি) কে এম সোহেল রানা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক মশাল মিছিল ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান সহ ধ্বংসাত্মক কর্মকান্ডের অপরাধে মিছিলে নেতৃত্বদানকারী সরদার শাফায়েত ইভান নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?