জামালপুরের সরিষাবাড়ীতে মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার-১
জামালপুরের সরিষাবাড়ীতে একটি মন্দিরে দুর্গা পুজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
গতরাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। আজ সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারনে এ প্রতিমা ভাংচুর করেছে ওই যুবক তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
মেহেদী হাসান
জামালপুর।
২১.০৯.২০২৫
What's Your Reaction?