জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Sep 12, 2025 - 21:35
 0  50
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মেহেদী হাসান,জামালপুর: জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।  শুক্রবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করীম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান,সিনিয়র সহ- সভাপতি মোঃ ইয়াসিন আলী, সহ সভাপতি ফরহাদ উদ্দীন রফিকুর ইসলাম হাওলাদা ও যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেতু। এসময় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক পরামর্শ দেন এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow