প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা মহিপুরে, খুনের হুমকির অভিযোগ ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে
কুয়াকাটা প্রতিদিন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে জমি নিয়ে বিরোধে উত্তেজনা ছড়িয়েছে। মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বেলাল হাওলাদারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাই আনোয়ার জোমাদ্দারের বিরুদ্ধে। মহিপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি মৌজার জমি প্রবাসী বেলাল হাওলাদারের পরিবারের দখলে রয়েছে। তার বাবা সুলতান হাওলাদার প্রায় ৬০ বছর আগে এই জমি ওয়ারিশদের কাছ থেকে এওয়াজবদল করে বসবাস শুরু করেছিলেন। দখল সূত্রে রেকর্ড মালিক তিনি। কিন্তু সম্প্রতি জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন আনোয়ার জোমাদ্দার ও তার সহযোগীরা। মহিপুর বাজারে আনোয়ার জোমাদ্দারের সঙ্গে কথা কাটাকাটির সময় সে আমাকে খুনের হুমকি দিয়েছে। জানায়, পরদিন সকালে তারা জমি দখল নেবে। আমি ভীত, কিন্তু আইন অনুসারে আমার অধিকার রক্ষা করব। সকালে ডাকচিৎকার শুনে গিয়ে দেখি আনোয়ার ও তার লোকজন বেলালকে গালাগালি করছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমন আচরণ গ্রামে কখনও দেখা যায়নি। আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, প্রায় ১৫-২০ জন লোহার রড ও লাঠি হাতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। সবাই আতঙ্কিত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আনোয়ার জোমাদ্দার ও দেলোয়ারসহ ১৫-২০ জনের একটি দল লাঠি ও রড হাতে এসে জমির সীমানা নির্ধারণ করেছে। একই সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি করেছে। এ ঘটনায় প্রবাসী বেলাল হাওলাদার মহিপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনাগুলো এলাকায় আতঙ্ক তৈরি করছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মহিপুরে জমি বিরোধ শুধু পারিবারিক ঝগড়া নয়, এটি স্থানীয় জনগণের নিরাপত্তার প্রশ্নও তুলে ধরেছে। প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের সম্পত্তির প্রতি হুমকি স্থানীয় শান্তি ও সামাজিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। এলাকাবাসী বলেন, আইন অনুযায়ী সকলের অধিকার রক্ষা করা প্রয়োজন। এ ধরনের সংঘর্ষ থেকে এলাকায় শান্তি ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। আইন রয়েছে, শান্তি প্রত্যাশিত—মহিপুরের মানুষ আশা করছে ন্যায় বিচার দ্রুত হবে।
What's Your Reaction?