কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Sep 4, 2025 - 17:44
 0  64
কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদারীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা ও কালকিনি পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কালকিনি থানার সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি উপজেলার সামনে এক জনসভা অনুষ্ঠিত হয় । জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য আব্দুস সুবাহান, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, সদর যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, কালকিনি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন,বিএনপি নেতা শহীদ খান, রোকনুজ্জামান রতন মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল, সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন হাওলাদার, যুবদল নেতা জুয়েল প্যাদা, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জুলহাস সরদার, যুবদল নেতা শাহিন মৃধা, ছাত্রদল নেতা রফিকুজ্জামান রকি, সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow