ডাসারে বিএনপির প্রার্থী খোকন তালুকদারের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

Jan 23, 2026 - 12:42
 0  28
ডাসারে বিএনপির প্রার্থী খোকন তালুকদারের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

মাদারীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনিত ধানের র্শীষের প্রর্থী আনিসুর রহমান তালুকদার খোকনকে জয়ী করার লক্ষে বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন মাদারীপুর-৩ আসনের নেতা কর্মীরা। আজ শুক্রবার সকালে ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার পাড়া, মহল্লা, দোকানপাটের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তারা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল বিজয়ী হলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি ও কৃষি কার্ড প্রদান করা হবে আশ্বস্ত করেন নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা যুবদল নেতা কাজী সালাউদ্দিন,পশ্চিম কমলাপুর গসার বাড়ি সেন্টার কমিটির সাধারন সম্পাদক বাচ্চু মাতুব্বর, বিএনপি নেতা শেখ গোলাম আলী,মাসুদ মাতুব্বর, রানা মাতুব্বর,রুবেল হাওলাদার, সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow