কালকিনি পৌরসভার বাজেট ঘোষণা 

Jul 9, 2025 - 22:20
 0  53
কালকিনি পৌরসভার বাজেট ঘোষণা 

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল ১২টার সময় পৌরসভা হল রুমে নতুন অর্থ বছরে ৫২কোটি ২৫ লালক্ষ ৬ হাজার ৭০ টাকার বাজেট ঘোষনা করেন কালকিনি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫২কোটি ২৫ লাখ ৬ হাজার ৭০ টাকা। সর্বমোট ব্যায় ধরা হয়েছে ৫২ কোটি ০৭ লক্ষ ০১ হাজার ৯৬৬ টাকা। বাজেট আলোচনায় ময়লা আবর্জনা, ড্রেনের পানিবদ্ধতা, শহরে স্মৃষ্ট জ্যাম নিয়ন্ত্রন, সহ নানা বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয় পৌর প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তা প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, কালকিনি থানা অফিসার ইনচার্  কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, সহকারী পৌর নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, হিসাব রক্ষক কর্মকর্তা রাকিব হাসান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow