কালিহাতিতে আলহাজ্ব হামিদুর রহমান খান মহাবিদ্যালয়ের যাত্রা শুরু

Jul 5, 2025 - 14:09
 0  75
কালিহাতিতে আলহাজ্ব হামিদুর রহমান খান মহাবিদ্যালয়ের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতির সহদেবপুর ইউনিয়নে প্রকৌশলী বাদলুর রহমানে খানের নিজস্ব অর্থায়নে তার বাবার নামে প্রতিষ্ঠিত হচ্ছে আলহাজ্ব হামিদুর রহমান খান মহাবিদ্যালয় নামে কলেজ। 

আজ শুক্রবার (৪ জুলাই) কলেজের জায়গা নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। 

সাইনবোর্ড স্থাপনের পর কলেজটির প্রতিষ্ঠাতা বাদলুর রহমান খান বলেন, ' একটি স্বপ্ন, একটি ইচ্ছা, আমার দায়িত্ব ও কর্তব্য এবং ভালবাসার নিদর্শন আমার জন্ম স্থান কালিহাতির বিন্ন্যাউরি গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠা করা। "আলহাজ্ব হামিদুর রহমান খান " মহাবিদ্যালয় এর  যাত্রা শুরু হলো আজ থেকে। আলহামদুলিল্লাহ আমার নিজের,  পৈত্রিক এবং ভাই বোন আত্মীয়-স্বজন এর সম্পত্তির উপর নিজস্ব অর্থায়নে  আমি গড়ে তুলবো এই কলেজটি। সেই উদ্দেশ্য কে সামনে রেখে আজকে আমরা জায়গাটি নির্ধারণ করে সাইনবোর্ড  স্থাপন করেছি। সকলের দোয়া আশীর্বাদ পেলে অত্র এলাকার গার্জিয়ান,মুরুব্বী   মাতব্বর, রাজনৈতিক নেতা ও সমাজের সর্বশ্রেণী মানুষদের সমন্বয়ে  ও সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করা হবে।'

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাতব্বরবৃন্দ, ও মহিলা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই মহতী কাজের সূচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow