বগুড়ায় চারমাথায় জনতার হাতে ভুয়া পুলিশ আ.কুদ্দুস
বগুড়া জেলা প্রতিনিধি, হাসান মাহমুদ: বগুড়া শহরের ব্যস্ততম এলাকা চারমাথায় আ.কুদ্দুস নামে এক ভুয়া পুলিশ সদস্যকে জনতা আটক করেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি চারমাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তার কথাবার্তা ও আচরণে অসামঞ্জস্য দেখা দিলে পথচারীরা তাকে থামিয়ে পরিচয় জানতে চান। সে নিজেকে পুলিশের একজন সদস্য দাবি করলেও প্রমাণ হিসেবে কোনো পরিচয়পত্র বা অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারেননি। এ সময় উপস্থিত জনতা বিষয়টি নিয়ে আরও সন্দেহ হলে তাকে ঘিরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে বগুড়া সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আ. কুদ্দুস এর আগেও একই কায়দায় বিভিন্ন এলাকায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছেন।ঞঞঞঞ এদিকে, স্থানীয়দের এমন সচেতন ভূমিকা ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রশংসা জানিয়েছে বগুড়া পুলিশ প্রশাসন।
What's Your Reaction?