মিরসরাইয়ে লরির পেছনে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২

Jun 22, 2025 - 19:39
 0  58
মিরসরাইয়ে লরির পেছনে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২

মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃমিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ডাম্পট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ডাম্পট্রাকচালক মো: ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫)।জানা গেছে, রোববার সকালে মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির স্ক্র্যাপবোঝাই ডাম্পট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন।জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ডাম্পট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow