খন্দকার মাহাবুবুল হক , ও মোঃ আনিস ৩১ টি স্বর্ণের বারসহ আটক

Jun 20, 2026 - 16:19
 0  9
খন্দকার মাহাবুবুল হক , ও মোঃ আনিস ৩১ টি স্বর্ণের বারসহ আটক

যশোরে ০৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ ও ০১টি প্রাইভেট কারসহ ০২ জন আসামী আটক করেছে যশোের ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা।

শনিবার (২০জুন) ২ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২জন আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ব্যক্তিদের নিকট হতে স্বর্ণের বার ছাড়াও ৫৪,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি প্রাইভেট কার, ৩৬,০০০/- টাকা মূল্যের ০৩টি মোবাইল এবং নগদ ৪,৮১৫/- টাকা পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকা এর সর্বমোট বাজার মূল্য ৭,৬৮,৩৬,২১০/- (সাত কোটি আটষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশত দশ) টাকা।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

আটককৃত ব্যক্তিদের নাম- খন্দকার মাহাবুবুল হক (৪৫), পিতাঃ মৃত মজিবুর রহমান, গ্রাম-খাসিআল, ডাকঘর-খাসিআল, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল ও মোঃ আনিস (৩৬), পিতাঃ মোঃ সানু মিয়া, গ্রাম-বালিয়া ভেকুটিয়া, ডাকঘর-বড় ভেকুটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান।
মোহাম্মদ  নজরুল ইসলাম 
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow