পরকীয়ায় জড়িয়েছেন অভিনেত্রী সারিকা, ভাঙছে দ্বিতীয় সংসারও

May 30, 2025 - 21:57
 0  129
পরকীয়ায় জড়িয়েছেন অভিনেত্রী সারিকা, ভাঙছে দ্বিতীয় সংসারও

মিডিয়াপাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবরিনের দাম্পত্য জীবন আর ঠিকঠাক নেই। এমনও শোনা গিয়েছিল, সারিকা তাঁর দ্বিতীয় স্বামী রুহীর সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এখন শোনা যাচ্ছে, তাঁরা দুজনেই তাঁদের ৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আর এর পিছনে নাকি রয়েছে সারিকার বিবাহ-বহির্ভূত সম্পর্ক। দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন সারিকা।

শোবিজ পাড়ায় এ নিয়ে জোর গুঞ্জন, সারিকার এই বিচ্ছেদের পিছনে নাকি রয়েছে গুলশানের এক ক্যামিক্যাল ব্যবাসায়ী। তার সঙ্গেঈ নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা। আর এজন্যই স্বামী রুহীর সাথে তার দুরুত্ব বেড়েছে। সারিকার সেই প্রেমিক ক্ষমতাচ্যুত হাসিনার আমলে প্রভাব খাটিয়ে অর্থলুটপাট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে রয়েছে নারী নির্যাতনের মামলাও! তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সারিকা। সবটাই এখন পর্যন্ত রয়েছে গুঞ্জনের পর্যায়েই। 
এই ব্যাপারে সারিকাকে মুঠোফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা হয়েছে কিন্তু  সে ফোন ধরেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।